দক্ষিনদিনাজপুর

বিজেপি প্রার্থীকে অপহরণ করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি প্রার্থীকে অপহরণ করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে বালুরঘাট জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ৯ নং আসনের বিজেপি প্রার্থী শম্পা মন্ডলকে অপহরণ করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। তাদের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতারা 
জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের মোটা টাকার লোভ দেখানো হচ্ছে। শাসক দলের হুমকি ও অত্যাচারের হাত থেকে বাঁচতে এদিন প্রায় ৬০ জন প্রার্থী আশ্রয় নিয়েছেন জেলা কার্যালয়ে। 

        এবিষয়ে বিজেপি প্রার্থী নাজনিন বিবি জানান, তৃণমূলের কর্মীরা গভীর রাতে তাদের বাড়িতে গিয়ে মোটা টাকার লোভ দেখিয়ে দল ছাড়ার হুমকি দেয়। তারা বর্তমানে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। 

        এবিষয়ে 
তৃণমূল জেলা কার্যকরী সহ-সভাপতি বিপ্লব খান জানান, তাদের দলের নাম বদনাম করার জন্য বিরোধীরা এই ধরনের অভিযোগ করছে। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।